জুড়ীতে লক ডাউন অমান্য করে বিয়ে করতে আসায় বর’কে জরিমানা

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

জুড়ীতে লক ডাউন অমান্য করে বিয়ে করতে আসায় বর’কে জরিমানা

প্রতিনিধি/জুড়ীঃঃ
জুড়ীতে লক ডাউন অমান্য করে বিয়ে করতে আসেন বর। খবর পেয়ে রবিবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনা করে বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

 

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামের বাসিন্দা ফুল মিয়ার পুত্র জসিম মিয়া লকডাউন অমান্য করে বিয়ে করতে আসেন জুড়ীর বাহাদুরপুর গ্রামে। এ সময় সেখানে জনসমাগমের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়ীতে গিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বর’কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930