সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসিম চন্দ্র বনিক। শনিবার দুপুরে কয়েকজন হিজড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে দেখা করে তাদের খাদ্য সংকটের কথা জানান।
এসময় ইউএনও তাদের সহায়তার আশ^াস দেন। পরে সন্ধ্যায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হিজড়াদের কাছে খাদ্য সামগ্রী (১০ কেজি চাল, ২ কেজি আলু) পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম।
হিজড়াদের দলনেতা বাচ্চু জানান, করোনা ভাইরাসের কারনে সবকিছু লক ডাউন থাকায় সাহায্য সহযোগিতা পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। ইউএনওর কাছে থেকে খাদ্য সামগ্রী পেয়ে তারা খুশি।
ইউএনও অসিম চন্দ্র বনিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে কর্মহীনদের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। যারা খাদ্য সমস্যায় আছেন আমাকে জানানোর সাথে সাথে তাদের খাবার পৌছে দিচ্ছি। পাশাপাশি জুড়ীতে বসবাসকারী তৃতীয় লিঙ্গদের সহায়তা করা হয়েছে।