সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে কটালপুর ট্রাষ্ট্র ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার দিন ব্যাপী উপজেলার উমরপুর ইউপির কটালপুর, হাবশপুর ও বনগ্রামের ২০৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি লবন, ৩ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান দেয়া হয়। তিন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন, কটালপুর এলাকার বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, হাজী মবশির আলী, মধু মিয়া, মছদ্দর আলী, হাজী জুনাব আলী, ইউপি সদস্য সুহেল মিয়া, লেবু মিয়া, সোনাফর মিয়া, আব্দুল করিম, আব্দুল কুদ্দুছ ও গিয়াস উদ্দিন।