ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক::

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারাদেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

 

তিনি বলেন, ’আসুন আগামী তিন মাস আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা এই সমস্যাটার আমরা সমাধান কর চেষ্টা করবো। হয়ত আমরা ১০০% পারবো না কিন্তু অন্তত ৮০% আমরা পারবো।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যারা আছেন কম বেশি অনেকেরই ধারণা আছে যে, কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। ঠিক আছে ওষুধপত্র আছে। কিন্তু ডেঙ্গু যে সকল কারণে হয় আমরা সকলেই জানি…এই যে ভাঙ্গাচুড়া কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে প্লাস্টিকের মাটি সেটাতে পানি জমে এই ডেঙ্গুর এসিড মশা তৈরি হয়। কাজেই আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আমরা আমাদের দেশের পরিবর্তন ঘটাতে পারব।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930