বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জাতিসংঘের

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জাতিসংঘের

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রত্যয় ব্যক্ত করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে এ আলোচনা হয়।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নতুন সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। জুলাই অভ্যুত্থানের পরে প্রতিষ্ঠানিক রিফর্ম নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরো ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930