উপশহরে বাসার ভেতর থেকে পাঁচ তরুণীসহ আটক ৬

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

উপশহরে বাসার ভেতর থেকে পাঁচ তরুণীসহ আটক ৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহর থেকে পাঁচ তরুণীসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বাসার ভেতর অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।

 

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপশহর এ ব্লকের ৪নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- নাছরিন বেগম, রুমি বেগম, সামিয়া চৌধুরী, কলি বেগম, সাথী আক্তার ও রাজু ইসলাম।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930