সিলেটে জ ব্দ হল গরু মহিষসহ যেসব ভারতীয় পণ্য

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

সিলেটে জ ব্দ হল গরু মহিষসহ যেসব ভারতীয় পণ্য

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মহিষসহ প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব মালামাল জব্দ করে বলে জানিয়েছে ৪৮ বিজিবি।

 

বিজিবি জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবির হাওর বিওপি অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিক্স, চকোলেট, জিারা এবং জুসের চালান জব্দ করা হয়।

এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮শ’ টাকা।

 

এ ব্যাপাওে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930