ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর গ্রামের মাছুখালী খালে স্থানীয় জেলেরা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে।

 

নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত শমশের উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

 

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তার মামা আব্দুল হালিমের বাড়িতে যান। রাতে সেখানে খাওয়া-দাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে মাছুখালী খালের পাড়ে একটি গাছের নিচে বসেন। পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইসলামপুর গ্রামের মাছুখালী খালে স্থানীয় জেলেরা খালের পানিতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থখলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আব্দুল ওয়াহিদের পরিচয় নিশ্চিত করেন।

 

ওসমানীনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্থুতের পর ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930