ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলছে ডিএমপি

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলছে ডিএমপি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

 

সম্প্রতি রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ‘সরকার তাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’

তার ওই বক্তব্যের প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের সঙ্গে শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই জড়িত, নাকি অন্য কেউও এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

 

জবাবে মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কেন এমন বক্তব্য দিয়েছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তার ভাষায়, ‘আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930