বালাগঞ্জে অসুস্থ মছরুর ও ক্যান্সারে মৃত আছার মিয়ার পরিবারকে গহরপুর এসোসিয়েশন ইউ’কের আর্থিক সহায়তা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

বালাগঞ্জে অসুস্থ মছরুর ও ক্যান্সারে মৃত আছার মিয়ার পরিবারকে গহরপুর এসোসিয়েশন ইউ’কের আর্থিক সহায়তা

প্রতিনিধি / বালাগঞ্জ ::

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের গুরুতর অসুস্থ প্রবাসফেরত যুবক মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসা ব্যয়ে এবং চর আলাপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছে গহরপুর এসোসিয়েশন ইউকে।

 

শুক্রবার বিকেলে পৃথকভাবে তাদের বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেন গহরপুর এসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোকন ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান। এর মধ্যে মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা এবং মো. আছার মিয়ার পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

এসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্যান্সারে মৃত আছার মিয়ার শোকাহত হত মাতা ও তার পরিবারের অন্য সদস্যদের সাথে সাক্ষাত করে সমবেদনা জ্ঞাপণ করেন। পরে অসুস্থ মোস্তাক আহমেদ মছরুর বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন।

 

এ সময় গহরপুর এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ বলেন, অসহায় দারিদ্র্য ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে গহরপুর এসোসিয়েশন ইউ কে’ ভবিষ্যতে ও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার সবুজ দলের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ।সাংবাদিক জিল্লুর রহমান জিলু,এম এ কাদির ,এসএম হেলাল স্থানীয় সমাজকর্মী রাসেল আহমদ, আব্দুল আহাদ।

Spread the love

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930