ভারতে পাচারকালে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভারতে পাচারকালে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ একজন গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ভারতে পাচারের সময় যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন হোসেন নামে এক ‘পাচারকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজার এলাকার বাবু সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রিপন হোসেন (৪১) শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বাগআঁচড়া বাজার এলাকার বাবু সুপার মার্কেটে এক পাচারকারী অবস্থান করছেন। পরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন রুদ্রপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে।

 

পরে তার দেহ তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম। এর বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ টাকা। অন্যান্য জব্দ মালামালসহ মোট জব্দমূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট নাফিজ ইমতিয়াজ আহসান জানান, শার্শার বাগআঁচড়া বাজার এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

 

চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930