সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম নামে এক নারী। গত শনিবার ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। মা ও সন্তান সুস্থ থাকায় বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ ঘটনায় আনাস এন্টারপ্রাইজের মালিক দিপু সাহেব শিশুর জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন ওই শিশু আজীবন বাসে ফ্রি যাতায়াত করবে। পাশাপাশি সে বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু দুজনেই ফ্রি যাতায়াত করবেন।
গতকাল বুধবার দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু ওই শিশুর বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হিসেবে একটি দোলনা, বেবী বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী প্রদান করেন।
জানা গেছে, ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল আনাস এন্টারপ্রাইজ বাসটি। বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর রংপুর মিঠাপুকুর এলাকায় আসলে প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসের ভেতরে থাকা এক ধাত্রীর সাহায্যে বাস থামিয়ে ফুটে ফুটে ছেলে সন্তান প্রসব করান। তাৎক্ষণিক বাসে থাকা সুপারভাইজার বাসের যাত্রীদের মিষ্টি মুখ করান।
ওই প্রসূতি আবিদা বেগমের (২৮) বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। তিনি উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে।
আবেদ আলীর স্ত্রী মেয়ের জামাই মিলে ঢাকা জিরানীতে বসবাস করেন। পাশাপাশি বেসরকারি গার্মেন্টসে চাকরি করেন। গত শুক্রবার সন্ধ্যায় আবেদ আলী স্ত্রী-মেয়ে ও এক নাতিকে নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে আসেন। পথে তার মেয়ে আবিদার দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নেয়। পরিবার মিলে ওই বাসের নামের সঙ্গে মিল রেখে তার নাতির নাম রাখা হয় আনাস হাসান। এ খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে ওই শিশু ও মাকে দেখার জন্য মানুষ ভিড় করেন।
সুপারভাইজার মজনু মিয়া বলেন, ‘ঢাকা জিরানী থেকে বাবা মায়ের সাথে অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেন। পরের রাত ৩টায় রংপুর মিঠাপুকুর এলাকায় সন্তান প্রসব করেন। বিষয়টি মালিককে অবগত করেছি। তিনি তাৎক্ষণিক ওই শিশুর জন্য আজীবন ফ্রী চলাচলের ব্যবস্থা কথা ঘোষণা করেন।’
প্রসূতির বাবা আবেদ আলী বলেন, ‘ঢাকা থেকে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলাম। চিকিৎসক বলছেন সন্তান প্রসব হতে আরও ২০ দিন সময় লাগবে। তাই মেয়েকে নিয়ে বাসে উঠে গ্রামের বাড়িতে আসছিলাম। পথে আমার মেয়ে ছেলে সন্তান প্রসব করেন। আমার মেয়ে ও নাতী সবাই সুস্থ আছে। আমার নাতি বাসের ভেতরে জন্ম গ্রহণ করায় ওই বাসের নামের সঙ্গে মিল রেখেই তার নাম আনাস হাসান রাখা হয়েছে।’
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, ‘ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। বর্তমানে প্রসূতি ও তার সন্তান (আনাস হাসান) সুস্থ রয়েছেন।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |