শাহজালাল বিমানবন্দরে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বারসহ বিমানকর্মী ও যাত্রী আটক

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বারসহ বিমানকর্মী ও যাত্রী আটক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিস্যুতে মুড়িয়ে কৌশলে পাচারের সময় ১ কেজি ৪৯ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত এক বিমানযাত্রীকেও আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আজ শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার শার্টের পকেট ও কোমরের বেল্টের ভেতর অত্যন্ত অভিনব কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় নয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, যার আনুমানিক বাজারদর ২ কোটি ১০ লাখ টাকা।

পরবর্তীতে কাস্টমসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমানকর্মী ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের সূত্র ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এক যাত্রীকেও শনাক্ত করে আটক করে নিরাপত্তা বাহিনী।

 

আটকদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং দেশের প্রচলিত সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031