সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
জাহাঙ্গীর আলম ভূঁইয়া/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট-মানিগাঁও সড়কে ৬বছরের অধিক সময় ধরেই ঝুকিঁপূর্ন কালর্ভাটটি মাঝ খানে ভেঙ্গে যাওয়ায় এখন মরণ ফাঁধে পরিনত হয়েছে। সম্প্রতি ভাঙ্গাচুরা এই সড়কে এলজিইডি মেরামত কাজ করলেও ঝুঁকিপূর্ন কালভাটির কোন মেরাতেই করা হয় নি। এই সড়ক দিয়ে রিক্সা,টমটম,ঠেলাগাড়ি,পিকআপ চালকরা পড়েছে মহাবিপাকে। সংস্কার না হওয়ায় এই সড়কটি এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে। যেন দেখার কেউ নেই।
জানাযায়,বাদাঘাট-উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও সড়কদিয়ে উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষসহ উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেঘাট,বড়ছড়া,বাগলী,চারাগাঁও,নতুন বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা বাদাঘাট বাজার থেকে বিভিন্ন মালামাল পরিবহন করে ও পর্যটকগন ট্যাকেরঘাট,বারেকটিলা,শিমুল বাগানসহ বিভিন্ন পর্যটন স্পটে এই সড়ক দিয়ে সিএনজি,লাইটেস চালক,যাত্রী,স্থানীয় এলাকাবাসী,বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বেড়াতে আসা পর্যটক চলাচল করে থাকে।
কিন্তু গত ৬বছর ধরে এ কালর্ভাটে মাঝে ভেঙ্গে যাওয়ায় স্থানীয় চেয়ারম্যান কালভাটটি নিজ অর্থ্যায়নে মেরামত করে দিলেও গত শুক্রবার থেকে ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল ও স্থানীয় ব্যবসায়ীদের মালামাল বিভিন্ন যানবাহন করে আনা নেওয়া করতে পারছে না। ফলে কালভাটের সামনে ঝুঁিকপূর্ন ও লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী জানান,এই সড়কের কালর্ভাটটি বেহাল অবস্থা খুবে দুঃখ জনক। গুরুত্বপূর্ন এই সড়কটির কালর্ভাটটি সংস্কার না করায় ও বিকল্প সড়কের ব্যবস্থা না থাকার কারনে আমরা সবাই দূর্ভোগ পোহাচ্ছি। দ্রুত এই সড়কের ঝুঁকিপূর্ন কালর্ভাটটি মেরামত করা খুবেই প্রয়োজন।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম জানান,বাদাঘাট-মানিগাঁও সড়কটি এলজিইডির। আর এলজিইডি কতৃপক্ষ সম্প্রতি বাদাঘাট-মানিগাঁও সড়কে কাজ করেছে। ঝুঁকিপূর্ন কালর্ভাটটিকে মেরামত করে দেবার জন্য আমি বার বার বলেছি। তারাও সড়কে মেরামত কাজের সাথেই করবে জানায়। কিন্তু এখন সড়ক মেরামত কাজ শেষ করেনি।
এর পূর্বে আমি জনগনের সুবিধার জন্য কালর্ভাটটি কয়েকবার নিজের পকেটের টাকায় মেরামত করে দিয়েছি। ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে এলজিইডির কাজ করার কোন নিয়ম নেই। তাই আমি নিয়মের বাহিরে গিয়ে কাজ করতে পারব না। কালভার্টটি মেরামত করার জন্য আমি এলজিইডি কতৃপক্ষের সাথে কথা বলব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি জানান,এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।