ইঁদুরের বিষ খেয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

ইঁদুরের বিষ খেয়ে শিশুর মৃত্যু

 প্রতিনিধি/কুলাউড়াঃ

 

 

ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে এক শিশু মারা গেছে ১৩ মাস বয়সীএক শিশু । শিশু তামিম আহমদ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার গণকিয়া গ্রামের জুবেল আহমদ ও লাভলী বেগম দম্পতির একমাত্র পুত্র সোমবার (২৭ জানুয়ারি) বেলা ২টার দিকে ঘটনাটি ঘটে।

 

জানা যায়, আমন ধান ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য  শিশু তামিমের চাচার  বাজার থেকে ঔষধ (বিষ পাউডার) কিনে এনে ঘরের মধ্যে  কাগজের পোটলাতে রেখে দেন। সোমবার দুপুরে তামিম ঘরে খেলার সময় সবার অজান্তে ওই কাগজের পোটলাতে রাখা ঔষধ খেয়ে ফেলে। পরে লাভলী বেগম তাঁর সন্তানকে দুপুরের খাবার খাওয়াতে চাইলে দেখেন তামিম বমি করছে। এ সময় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) হারুন আল রশীদ  বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,তামিমের লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক বলেন, যেকোনো ধরণের ঔষধ ও কীটনাশক ঘরে থাকা শিশুদের কাছ থেকে নিরাপদ স্থানে রাখা উচিত। এ ব্যাপারে সন্তানের অভিভবাকদের আরও সচেতন হওয়া দরকার। নতুবা অনাকাঙ্ক্ষিত এধরণের দুর্ঘটনা যে কোন সময় ঘটতে পারে।

এলএনবি/২৭-জ/৭০/এস/১২-২

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930