জগন্নাথপুরে কৃষকদের উৎসাহিত করতে প্রশাসনের ধান কর্তন

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রুত ধান কেটে গোলায় তুলতে কৃষকদের উৎসাহিত করতে প্রশাসনের কর্মকর্তারা ধান কর্তন করেছেন।

 

২১ এপ্রিল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ধান কর্তন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার।

 

এ সময় আগাম বন্যা মোকাবেলায় দ্রুত ধান কেটে গোলায় তুলতে কৃষকদের প্রতি আহবান জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া কৃষকদের ধান কেটে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাশ্রমে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031