দিরাইয়ে হোম কোয়ারেন্টিন না মানায় জরিমানা 

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঢাকা ফেরত  একটি পরিবার  নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিন না মানায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যানি গ্রামের নিরঞ্জন দাসের পুত্র নেহার দাস ও তার পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টিন যথাযথভাবে পালনের শর্তে ৫০০ টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন,থানার ওসি কে এম নজরুল, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, সিএ মোশাররফ হোসেনসহ পুলিশ সদস্যরা।
জানা যায়,গত ১৫ এপ্রিল নেহার দাস সপরিবারে ঢাকার মিরপুর থেকে তার গ্রামের বাড়ি কল্যানি গ্রামে আসেন। হোম কোয়ারেন্টিন না মেনে পরিবারের লোকজন যত্রতত্র যাতায়াত করছিলেন। গ্রামের লোকজন, করোনা মোকাবেলায় গঠিত ইউনিয়ন কমিটি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা আমলে না নেওয়ায় পরিবারটিকে জরিমানা করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031