ছাতকে কাচি হাতে ইউএনও

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে অকাল বন্যার আশংকায় হাওরের বোরো ফসল আগাম কাটার জন্য কৃষকদের উৎসাহিত করতে কাচি হাতে হাওরে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দেশে করোনা পরিস্থিতির কারনে চলতি বোরো মৌসুমের বোরো ধান কাটার শ্রমিক সংকট নিরসনে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে নিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।

 

 

মঙ্গলবার বিভিন্ন হাওরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে কাচি হাতে প্রতীকি হিসেবে বোরো ধান কাটতে দেখা গেছে। কর্মকর্তাদের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে বোরো ধান কাটার শ্রমিক সংকট অনেকটাই নিরসন হবে বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যেই ফ্রিতে বোরো ধান কেটে দেয়ার আহবান জানিয়ে যোগাযোগ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ষ্ট্যাটাস পোষ্ট করেছেন অনেকেই।

 

 

পরিবহন শ্রমিক নেতা খালেদ মিয়া তিনি তার আইডিতে লিখেছেন্, ধান কাটার শ্রমিক সংকট হলে তার সাথে যোগাযোগ করার জন। তারা ৩০-৩৫ জনকে নিয়ে টিম গঠন করেছেন। হাসনাবাদ এলাকার হাওরে বোরো ধান কাটায় সাহায্য করতে তারা প্রস্তুত আছেন। এদিকে অকাল বন্যার আশংকায় আগামী এক সপ্তার মধ্যে ধান কাটার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। মঙ্গলবার ভাতগাঁও ও দেখার হাওরে প্রতীকি হিসেবে বোরো ধান কাটার সময় কৃষকদের উদ্দেশ্যে বোরো ফসল দ্রুত ঘরে তোলার আহবান জানান তিনি।

 

 

করোনা পরিস্থিতির কারনে অন্য পেশার বেকার হওয়া শ্রমিকদের বোরো ফসল কাটার কাজে ব্যবহারের জন্যও তাদের উদ্ভুদ্ধ করছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিভিন্ন হাওরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদ হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ভাতগাওঁ ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলীসহ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাচি হাতে ধান কাটতে দেখা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031