সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ কার হয়েছে। আটককৃতরা হল- সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া ইউনিয়নের খেওয়া (ছড়ার পাড়) পীরের চকের মৃত নজির মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও ফয়জুল মিয়া (৩৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকালে সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর টুলপ্লাজার চেকপোস্ট টহলরত পুলিশের সহযোগিতায় সিলেটগামী যানবাহনে তল্লাশী চালায়। এসময় পুলিশকে দেখে দুই মাদক ব্যবসায়ী টুলপ্লাাজার আগেই নেমে মোটর সাইকেলযোগে পালানোর চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ তাদের আটক করে। এসময় আটককৃতদের সাথে পলিথিনে মোড়ানো তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা মাদক ব্যবসায়ী এবং তারা গাঁজা বিক্রি করতে ওসমানীনগর আসে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক বলেন, আটককৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।