সিলেট ও মৌলবীবাজারে পৃথক ভ্রাস্যমাণ আদালত: ১১ ব্যক্তি ও ৫টি প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

বুলবুল আহমদঃঃ

দিনের পর রাতেও একের করোনা আক্রান্তে মৃত্যুও খবর আসছে। প্রতিটা মৃত্যুই হৃদয়বিদারক। করোনা মানেই মৃত্যু! এটা অনেকেই বিশ্বাস করছে, আবার অনেকেই হাসি টাট্টা মনে করে উড়িয়ে দিয়ে চলছেন। এই মহামারি করোনা সর্ম্পকে সরকারের পক্ষ থেকে নানা বিধিমালার ঘোষনা আসলেও কেউ কেউ মানছেন, আবার কেউ কেউ মানছেন না। তাই পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব-৯ ও পিছেয়ে নয়।

 

সিলেট ক্যাম্প সদর কোম্পানী ও সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের ব্যাটালিয়ন র‌্যাব-৯ চালায় গত রবিবার দুপুর ১১টা ১৫ মিনিট থেকে ১টা পর্যন্ত ও রাত ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট ক্যাম্প সদর কোম্পানী সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প এর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ৯ এর পৃথক দুইটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় মেজর আহমেদ নোমান জাকি, এএসপি নাহিদ হাসান, এএসপি মোঃ আনোয়ার হোসেন, এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে র‌্যাব ও সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ও মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন এর সমন্বয়ে এসএমপির কোতয়ালী ও মৌলভীবাজারের সদর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ১১ জন ব্যক্তিকে সহ ৫টি প্রতিষ্ঠানকে ১৭,৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930