সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার সামাজিক সংস্থ্যা চন্ডিতীয়র হযরত শাহ্ খন্দকার ইসলামী যুবসংঘের উদ্যোগে রমজান মাস এবং করোনা ভাইরাসে ঘর বন্ধি ও কর্মহীন ৫৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার যুবসংঘের আজীবন দাতা সদস্য প্রবাসী হাজী মনির আলী, আওলাদ আলী, আনহার আলী, আব্দুর নুর উস্তার,আব্দুল জলিল, মাহমুদুর রহমান রুনু, রিপন আহমদ, জামাল আহমদদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। চন্ডিতীয়র, কেশবপুর, চিন্তামনী ৩টি গ্রামের ৫৫টি নিন্ম, মধ্যবৃত্ত ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চন্ডিতীয়র হযরত শাহ্ খন্দকার ইসলামী যুবসংঘের সভাপতি হা: আমিরুল ইসলাম নুরুল, সাধারন সম্পাদক- জাকির হোসেন, সহ-সম্পাদক-সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক- এম.তুষার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক- মতাহীর আলী অর্থ সম্পাদক- আব্দুস সামাদ, সহ-ধর্ম সম্পাদক-হাঃ সুমন সহ-প্রচার সম্পাদক- নিমার আলী সিনিয়র সদস্য সাহেদ, দৌলত, সাদিক, নজুরুল, সেবুল, খালেদ, জাহিদ হোসেন, ইমরান, প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, চন্ডিতীয়র হযরত শাহ্ খন্দকার ইসলামী যুবসংঘ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করে আসছে। ইতিমধ্যে সংস্থাটি উপজেলার উন্নয়নে নানামুখি উদ্যোগ গ্রহন এবং বাস্থবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার পবিত্র মাহে রামদান উপলক্ষে এলাকার গৃহবন্দি অসহায় মমানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে।