জগন্নাথপুরে এই প্রথম করোনা উপসর্গ নিয়ে গ্রাম পুলিশের মৃত্যু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

জগন্নাথপুরে এই প্রথম করোনা উপসর্গ নিয়ে গ্রাম পুলিশের মৃত্যু

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এই প্রথম করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বাদল দাশ (৪৫) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের আকল দাশের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর বলেন, ২২ এপ্রিল বুধবার সকালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বাদল দাশ আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে যাওয়ার পথেই হতভাগ্য বাদল দাশের মৃত্যু হয়েছে। মৃত বাদল দাশের নমুনা রাখা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে। এর আগে ৩৮ জনের নমুনা নেয়া হলেও এখন পর্যন্ত কোন ফলাফল আসেনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031