সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ১১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপী সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দরিদ্র ৭৫টি পরিবারকে খাদ্য সহায়তা এবং ৩৫ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
আসন্ন রমজান উপলক্ষে সিংচাপইড় গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী পারভেজ আলম সেলুর অর্থায়নে তার নিজ বাসভবন থেকে এসব খাদ্য সহায়তা ও নগদ অথ্য প্রদান করেন, প্রবাসীর ভাতিজা সিলেট মহানগর যুবলীগ নেতা মনজু আহমদ। সহায়তা প্রদানকালে প্রবাসীর স্বজন সাহেদ আহমদ গেদা, সিংচাপইড় জামে মসজিদের মোতাওয়াল্লি তেরা মিয়া, ব্যবসায়ী ফয়ছলুজ্জামান চৌধুরী, মিঠু আহমদ, সালেহ আহমদ, দুলু আহমদ, রায়হান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, তেল, পিয়াজ, আলু ও লবন। পরে প্রবাসীর প্রতিবেশি ৩৫টি পরিবারকে নগদ ৩০হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।