সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কর্তন করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় মইয়ার হাওরে আগাম বন্যার পূর্বভাসের কারণে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্দেশনায় ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের আদেশে জগন্নাথপুর পৌর যুবলীগের নেতাকর্মীরা ধান কর্তন করেছেন।
ধান কর্তন উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। এতে ধান কর্তনে অংশ নেন জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, আবুল ফজল, পিষুষ দেব, রাসেল আহমদ, নুর মোহাম্মদ, সুমন আহমদ, সিফুল আহম, আফজল ভাগাই, আক্তার হোসেন, শেখ সুমন, আব্দুল কাদির, জাহাঙ্গীর মিয়া, আজিজুল হক, জালাল উদ্দিন, আজাদ মাহমুদ, জাকারিয়া আহমদ, সুহেল আহমদ ও আমির আলী।