জামালগঞ্জে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে কৃষকের ধান কাটছে ছাত্ররা

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

জামালগঞ্জে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে কৃষকের ধান কাটছে ছাত্ররা

মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/ জামালগঞ্জঃঃ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও ছাত্র শিক্ষক এবং উপজেলার কর্মকর্তাগন। জানা যায়,বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো ফজুলল কবির এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রেজাউল করিম উপস্থিত থেকে এ ধান কাটার কার্যক্রম শুরু করেন।

 

জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে বর্গা চাষী মো আনোয়ার আলী ২ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেন। ধান পেকে গেলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ধান কাটার জন্য কৃষক শ্রমিক সংকটে ভোগছিলেন, এমতাবস্থায় তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য মো আনোয়ার হোসেনের সাথে শ্রমিক সংকটের ব্যাপারে কথা বললে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সহযোগিতায় জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরে সম্পৃক্ততায় জামালগঞ্জ উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল, শিক্ষক ও সরকারি কর্মকর্তাগনের অংশগ্রহণে বিভাগীয় কমিশনাররের উপস্থিতিতে উদ্বুদ্ধ হয়ে উপরোক্ত কৃষকের জমির ধান কেটে দেন।

 

 

তবে এ ধান কাটায় নেই কোন পারিশ্রমিক। সকলেই উদ্বুদ্ধ হয়ে মানবিক দিক বিবেচনা করে সেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো আজিজল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

 

 

মাহবুবুল কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত,জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো লুৎফর রহমান, সহকারি প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, জামালগঞ্জ পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, বিআরডিবি কর্মকর্তা মো আরিফুল ইসলাম, ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইতি রানী দেবী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল ও সহকারী শিক্ষক মো জামাল মিয়া, একাধিক গনমাধ্যম কর্মী এবং স্কাউট লিডার জাহিদুল হক বাবর সহ তার দল।

 

কৃষক মো আনোয়ার আলী বলেন জমিতে ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারনে ধান কাটতে বিপাকে পড়ে ছিলাম। সিলেটের বড় স্যার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলার স্যার ও ছাত্রদের সহযোগিতায় আমার ২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি উপকৃত হয়েছি।

 

স্কাউট টিম লিডার জাহিদুল হক বাবর বলেন করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দেওয়ায় অনেক কৃষকগন ধান কাটতে পারছেন না। আমরা আমাদের স্যারের নির্দেশে কৃষকের ধান বাড়িতে পৌঁছে দেই।

 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন কৃষকরাই দেশের মেরুদণ্ড। একদিকে করোনা ভাইরাসের আতংকে শ্রমিক সংকট, অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড অকাল বন্যা ও ফসল হানীর আগাম সতর্কবার্তা ও দেশে চলমান লকডাউনের কারনে বোরো ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে।

 

তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি উপজেলায় সেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটতে বিভিন্ন পেশার মানুষদের ত্রাণের মাধ্যমে ধান কাটতে উদ্বুদ্ধ করছি। জামালগঞ্জ সরকারি মডেল স্কুলের স্কাউট দল সেচ্ছাশ্রমের ভিত্তিতে অসহায় দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930