ওসমানীনগরে রণধীর পাল কল্যান ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

ওসমানীনগরে রণধীর পাল কল্যান ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে এলাকার গৃহবন্দি, সাধারণ খেটে-খাওয়া ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেছে সিলেটের ওসমানীনগর উপজেলার রণধীর পাল কল্যান ট্রাষ্ট্র। বৃহস্পতিবার উপজেলার তাজপুর ইউনিয়নের ভারেরা গ্রামের শতাধিক পরিবারের মাঝে ট্রাষ্ট্রের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন,করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে আজ মহামারি অবস্থা বিরাজ করছে। দেশে বিদেশে অবস্থানরত সবাই গৃহবন্দি। করোনা মোকাবেলায় সরকারের সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানরা এগিয়ে আসলে এ দূর্ভোগ মোকাবেলা সম্ভব।

 

গৃহবন্দি এই অসহায় লোকজনের পাশে দাঁড়িয়েছে রণধীর পাল কল্যান ট্রাষ্ট্র। তাদের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মেলিত ভাবে আমরা সবাই অসহায় মানুষদের পাশে দাড়াঁলে সাধারণ মানুষদের দুঃখ কষ্ট অনেকটা লাগব হবে।

 

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ট্রাষ্ট্রি অনোরুদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, সমাজ সেবক শহিদ আহমদ, জেলা স্বেচ্চা সেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন দেব, যুবলীগ নেতা খালেদ মিয়া,ছাত্রলীগ নেতা শাকিল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930