বিশ্বনাথ এইড’র পক্ষ থেকে অসহায়দের মধ‍্যে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০


প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
মানবতার ডাকে আবারো সাঁড়া দিয়েছে বিশ্বনাথ এইড ইউ.কে। বিশ্বব‍্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ বিশ্বনাথের অসহায় মানুষদের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে বিশ্বনাথ প্রেসক্লাবের ব‍্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বনাথের বিভিন্ন এলাকার ১৬৪ জনকে নগদ ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে অনূষ্টানে এবং ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ‍্য অপুর পরিচালনায় এসময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, যুগ্ন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ‍্যক্ষ মোহাম্মদ আলী শিপন, ক্লাবের কার্যকরী পরিষদ সদস‍্য মাওলানা শহিদুর রহমান, মো: নুর উদ্দিন, সদস্য মো: জামাল মিয়া মো. আবুল কাশেম প্রমূখ।

এদিকে বিশ্বনাথ এইড ইউ.কের সভাপতি আব্দূর রহিম রঞ্জু ও সাধারণ সম্পাদক জাকির হোসেইন কয়েছ এক যৌথ বিবৃতিতে বৈশ্বিক করনার এই মহামারী কালীন সময়ে বিশ্বনাথ এইডের আহবানে সংগঠনের যে সকল লাইফ মেম্বার, শুভাকান্খী ও ইসি মেম্বার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আশাবাদ ব‍্যক্ত করেছেন এভাবে ভবিষ্যতেও পাশে থাকলে দেশের যে কোন ক্রান্তিলগ্নে তারা মানুষের পাশে দাঁড়াবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728