সিলেট ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জে আরও নতুন ২০ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ৪৬ জন। জেলায় হু হু করে করোনা রোগী বাড়ার কারণে জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ২০ রোগী পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. কেএম মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ঢাকায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে নতুন করে ২০ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। এছাড়া বাকিদের মধ্যে অধিকাংশই শহর ও সদর উপজেলার বাসিন্দা।