করোনা উপসর্গ নিয়ে সিলেটে আইসোলেশনে হবিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

করোনা উপসর্গ নিয়ে সিলেটে আইসোলেশনে হবিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ (৩০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের জাফর আলীর ছেলে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ২১ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান। তবে তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট না আসার কারণে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

 

নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজ উদ্দিন জানান- মারা যাওয়া ফেরদৌস আহমেদ ৪ সন্তানের জনক ছিলেন। বর্তমানে লাশ সিলেটে রয়েছে।তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে লাশ দাফনের ব্যবস্থা করবেন বলেও তিনি জানান। তিনি বলেন, ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিবার ও তার চাচার পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। লকডাউন থাকাকালিন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই পরিবারকে খাবারের ব্যবস্থা করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31