সিলেট |
প্রকাশিত: 11:55 PM, April 26, 2020
স্টাফ রির্পোটারঃঃ
বাংলাদেশের কুশিয়ারা নদীতে সাঁতাের কেটে এক যুবক পৌঁছে যান ভারতের করিমগঞ্জ। সেখানে যাওয়ার পর তাকে আটক করে বিএসএফ। পরে ওই যুবক জানায় সে করোনা ভাইরাসে আক্রান্ত এবং চিকিৎসার জন্য ভারতে এসেছে। এই নিয়ে সাথে সাথে তোলপাড় শুরু হয় সেখানে।
স্থানীয় প্রশাসন থেকে গণমাধ্যমে ওঠে আসে এই কাহিনী। পরে বিএসএফ ওই যুবককে আবারো নৌকায় করে বাংলাদেশে পাঠানোর কথা বললেও বিজিবি বলেছে সে এখনো করিমগঞ্জে অবস্থান করছে। বিজিবি আরো জানায়, ওই যুবক একজন মানসিক রোগী।
জানা গেছে রবিবার (২৬ এপ্রিল) ভোরে সিলেটের জকিগঞ্জ কাস্টমস এলাকা দিয়ে ওই যুবক সাঁতার কেটে ভারতের করিমগঞ্জে চলে যায়। সেখানে বিএসএফ বাহিনী তাকে আটক করে। পরে ভারতীয় গণমাধ্যমে খবর প্রচার হয় বাংলাদেশের করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি সাঁতার কেটে চিকিৎসার ভারতে আশ্রয় নিয়েছে।
পরে সেখানকার প্রশাসন ও বিএসএফ আইনানুগ ব্যবস্থা না নিয়ে ওই যুবককে নৌকায় করে আবারো বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে। তারা জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধির মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।
তবে জকিগঞ্জ সীমান্তের বিজিবি সূত্র জানিয়েছেন, নদী সাঁতরে ভারতের করিমগঞ্জে যাওয়া ব্যক্তি একজন মানসিক রোগী। তার বয়স অনুমানিক ৩০-৩৫ হবে। সে ভারতীয় বাহিনীকে জানিয়েছে তার বাড়ি কলকাতা এলাকায়। সে এখনো ভারতীয় বাহিনীর হেফাজতে রয়েছে।