ঋণের কিস্তি স্থগিতের সুপারিশ প্রাথমিক শিক্ষক ও কর্মচারীদের

প্রকাশিত: 12:51 PM, April 27, 2020

ঋণের কিস্তি স্থগিতের সুপারিশ প্রাথমিক শিক্ষক ও কর্মচারীদের

লন্ডন বাংলা ডেস্কঃঃ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে কর্মরত সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর ঋণের কিস্তি আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখতে ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠি প্রসঙ্গে ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আমাদের অধিদপ্তরের অধীন কর্মরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বেতনের বিপরীতে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।

 

সম্প্রতি করোনার প্রাদুর্ভাবের কারণে রূপালী ব্যাংক নিজ উদ্যোগে তাদের ঋণের কিস্তি স্থগিত করেছে। পরে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা অন্য ব্যাংকগুলোকেও একটি চিঠি পাঠিয়ে ঋণের কিস্তি স্থগিতের জন্য অনুরোধ জানিয়েছি। আশা করি, বিষয়টি আমলে নিলে এ সংকটের সময়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন।

 

চিঠিতে বলা হয়েছে, নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে সীমিত আয়ের ব্যক্তিদের কষ্ট লাঘবের নিমিত্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কর্তৃক আপনার ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গৃহীত সব ধরনের ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করা হলো।  সোনালী, পূবালী, জনতা, অগ্রণী ও কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপককে এ চিঠি পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031