দিরাইয়ে ২৭ লক্ষ টাকা হজম করতে ত্রানের টাকা ছিনতাইয়ের নাটক!

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

দিরাইয়ে ২৭ লক্ষ টাকা হজম করতে ত্রানের টাকা ছিনতাইয়ের নাটক!

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনায় উভয় পক্ষ দিরাই থানায় অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। হামলার এক পক্ষ আনোয়ার হক ফিরুজ ত্রানের টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন।

ওপর পক্ষ আব্দুল আজিজ ভগ্নিপতি মিজানুর রহমানের ২৭ লক্ষ টাকা উদ্ধার করতে চেষ্টা করলে তাদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল আজিজ এর মামলা সুত্রে জানাজায়,বিবাদী আনোয়ার হক তার ভগ্নিপতি ছিলেন, গত কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এবং তার আরেক ভগ্নিপতি মিজানুর রহমানের কাছ থেকে ২৭ লক্ষ টাকা ঋন করেছিলেন আনোয়ার হক। সেই টাকার জন্য তাগিদ দিলে ঘটনার দিন আমাকে রাস্তায় আটকিয়ে অস্ত্রসজ্জিত হয়ে হামলা করে আসামীগন।আমার উপর হামলা দেখে স্বাক্ষীগন আমাকে উদ্ধার করে।

হামলা কালে আসামীগন নগদ টাকা সহ তিন লাখ তের হাজার টার জিনিসপত্র চিনিয়ে নিয়ে যায়।আমি বৃটিশ নাগরিক, উল্লেখিত সন্ত্রাসীদের ভয়ে আমি বাড়িতে গৃহবন্দী। আমার গ্রামের ন্যায়পরায়ণ মানুষের সহায়তায় আজকে দিরাই গিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

এলাকাবাসীর উল্লেখযোগ্য কয়েক বিশিষ্টজনের সাথে আলাপ করে জানাযায়, আসামি আনোয়ার পুর্ব বিরোধের জের ধরে ত্রানের টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন। আসলে সেদিন এধরণের কোন ঘটনা ঘটেনি।

এব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলের সাথে আলাপ করে জানাযায় বৃটিশ নাগরিক আব্দুল আজিজ তিন জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031