ফেঞ্চুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

ফেঞ্চুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, ২৫ হাজার টাকা জরিমানা

 

আবুল ফয়েজ খান কামাল/ ফেঞ্চুগঞ্জঃঃ

ফেঞ্চুগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রাখি আহমেদ। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে লিজা স্টোরকে ১০ হাজার টাকা,বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা,সততা স্টোরকে ৫ হাজার টাকা,এবং মালিহা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম দেশের মানুষ করোনা ভাইরাস নামক মহামারীর মধ্যে খেয়ে না খেয়ে দিনযাপন করছে।এরি মাঝে মরার উপর খড়ার ঘা হয়ে দারিয়েছে নিত্য প্রয়োজনিও পণ্যের আকাশ ছুঁয়া মূল্য বৃদ্ধি।রমজানের শুরুতে সারা দেশের ন্যায় ফেঞ্চুগঞ্জের ব্যবসায়িরাও নিত্য প্রয়োজনিও পণ্য অতিরিক্ত দামে বিক্রি করছিলেন।বাজার মনিটরিং না করার কারণে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন হাট বাজারে আদা ২৮০-৩২০টাকা দরে বিক্রি হচ্ছিল।

 

৩৫-৪০ টাকার পেঁয়াজ ৭০-৮০টাকা, রসূন ১৫০-১৮০ টাকা ও ৩০০ টাকার জিরা ৫০০ টকায় বিক্রি হচ্ছিল।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ লেখালেখির পর টনক নড়ে প্রশাসনের। শেস পর্যন্ত আজ ২৭ এপ্রিল সোমবার ফেঞ্চুগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করায় সাধুবাদ জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের সাধারণ জনগন। মানুষের একটাই দাবি ফেঞ্চুগঞ্জের প্রতিটা হাট বাজারে যেন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930