করোনা আক্রান্ত ইউএনও

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

করোনা আক্রান্ত ইউএনও

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার করোনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। এরমধ্যে দুইজন মারা গেছেন, দুইজন সুস্থ হয়েছেন এবং বাকি ১৩ জন চিকিৎসাধীন।

আজ বুধবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৭ এপ্রিল ইউএনও বৈশাখী বড়ুয়ার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ এপ্রিল ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। আজ দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়।

জানা গেছে, দেশে করোনা সংক্রমণের পর থেকেই চাঁদপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে বৈশাখী বড়ুয়া সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে বেশ সরব ছিলেন। তার নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্যসংখ্যক অভিযান পরিচালিত হয়েছে।

 

এদিকে জেলার হাজীগঞ্জ পৌর এলাকায় এক ব্যাংক কর্মকর্তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ব্যাংক কর্মকর্তার বাড়িটি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। চাঁদপুরের সিভিল সার্জন এই ব্যাংক কর্মকর্তার আক্রান্তের বিষয়টিও নিশ্চিত করেছেন।

 

এ ছাড়া গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকার বাসিন্দা খোরশেদ আলম করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে ঢাকায় তার নমুনা পরীক্ষা করানো হলে জানা যায় তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি জানার পরে মঙ্গলবার বিকেল থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ ওই বাড়িটিও লকডাউন করে দেয়। আজ বুধবার দুপুরে বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মনসুর খান বিষয়টি নিশ্চিত করেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031