শমশেরনগরে ২৫০ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

শমশেরনগরে ২৫০ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধিঃঃ

করোনা ভাইরাস আক্রমনের কারনে দেশের জনমনে সর্বত্র চরম আতংক বিরাজ করছে। কর্মহীন হয়ে পড়েছে সব শ্রেণীর পেশার মানুষ। এই অসহায় এই কর্মহীন মানুষের পাশে এসে দাড়িয়েছে শমশেরনগর ওয়েল ফেয়ার ট্রাষ্ট কাতার।

 

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে শমশেরনগর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ওয়েল ফেয়ার ট্রাষ্ট কাতার এর পক্ষ থেকে শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ কর্মহীন মানুষের মাঝে এ ত্রান বিতরন করা হয়।

 

শমশেরনগর ইমাম বাড়ীর সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রমের উদ্বোধন করেন শমমেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ ও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।

 

জানা যায়, শমশেরনগর ওয়েল ফেয়ার ট্রাষ্ট কাতারের সহায়তা অতি দরিদ্র অসহায় ২৫০ পরিবারকে প্রতি ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি পেঁয়াজ ৫০০ভোজ্য তেল, ২কেজি আলু, ১টি সাবান, ১কেজি লবনসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য শিমুল কান্তি পাল,তারিকুজ্জামান সুমন, মুমিত খান শৈবাল, সেলিম আহমদ, আব্দুল খালিক প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930