সিলেট ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ওসমানীনগরের সাংবাদিকদের মধ্যে সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব ইয়াহইয়া চৌধুরীর এহিয়ার পক্ষ থেকে পিপিই ও সার্জিকেল মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে সাংবাদিকদের হাতে এ সব তুলে দেন সিলেট জেলা পরিষদ সদস্য আল-রাজী চৌধুরী, ওসমানীনগর উপজেলা জাতীয় পাটির সভাপতি ছুফি মাহমুদ, উমরপুরের ইউপি সদস্য আমীরুল ইসলাম শিকদার, সাবেক এমপির ব্যক্তিগত সচিব আবু বকর।
এসময় সিলেট জেলা পরিষদ সদস্য আল-রাজী চৌধুরী বলেন, বর্তমান করোনা সংকটে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এই তিন স্তরের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোথায় ঘরবন্দি মানুষ খাবার পাচ্ছে না, কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে বা কোন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সে তথ্য আমরা সাংবাদিকদের কাছ থেকে পাই। কিন্তু তারা যদি সুরক্ষিত না থাকেন তাহলে তাদেরসহ অন্যের জন্যও করোনা ঝুঁকি থেকে যায়। তাই সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীর এহিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই উপহার দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল ধর, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, সিতু সূত্রধর, আব্দুল মতিন, কবির আহমদ, রনিক পাল, ফয়ছল আহমদ, উজ্জ্বল দাশ, মলয় চক্রবর্তী প্রমুখ।