লকডাউনের বন্দিদশায় ক্ষুধার্থ মানুষ এখন আইনের বাঁধ ভেঙ্গে বেড়িয়ে পড়েছে

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

লকডাউনের বন্দিদশায় ক্ষুধার্থ মানুষ এখন আইনের বাঁধ ভেঙ্গে বেড়িয়ে পড়েছে

প্রতিনিধি/ছাতকঃঃ

যুক্তরাষ্ট্র মিশিগান ষ্টেইটের সাবেক কাউন্সিলর ছাতকের গনিপুর গ্রামের বাসিন্দা বৃক্ষপ্রেমী কাজী মকসুদ মিয়ার অর্থায়নে খাদ্য সামগ্রি বিতরণকালে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, একদিকে করোনা ভয় অন্য দিকে চরম খাদ্য সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে কর্মহীন ও অসহায় মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা। লকডাউনের বন্দিদশায় ক্ষুধার্থ মানুষ এখন আইনের বাঁধ ভেঙ্গে বেড়িয়ে পড়েছে খাদ্য সন্ধানে। মহামারী করোনা ভাইরাসের ভয় ক্ষুধার্থ মানুষের কাছে তুচ্ছ হয়ে পড়েছে।

 

তিনি বলেন অপ্রতুল সরকারী খাদ্য সহায়তা দেশের তৃণমুল পর্যায়ে পৌছতে পারছে না। এ পরিস্থিতিতে ক্ষুধার্থ মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তমানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সার্বিক তত্ত্বাবধানে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কপলা, সুড়িগাঁও, মোগলগাঁও, সুরুজপুর গ্রামে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতি পরিবারকে কেজি করে ১২০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।

 

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রদল নেতা আবির দেব, সেপার আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930