সিলেট ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ৩, ২০২০
আবুল ফয়েজ খান কামাল/ ফেঞ্চুগঞ্জঃঃ
ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের, দক্ষিণ শরীফগঞ্জ-মাইজগাঁও কলেজ রোডের স্থানীয় নিউ ন্যাশন ক্লাবের সৌজন্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।করোনা ভাইরাস (covid-19) এর কারনে হঠাৎ কর্মহীন হয়ে পড়া দক্ষিণ শরীফগঞ্জ,শরীফগঞ্জ, মাইজগাঁও, দক্ষিণ ফুলবাড়ি ও কুতুবাবাদ এলাকার অসহায় ৬০টি পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে (২ই মে) শনিবার রাতে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
এতে আর্থিকভাবে সহযোগিতা করেন নিউ ন্যাশন ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ খান জামাল,প্রবাসী উপদেষ্টা মো:নঈম উদ্দিন, মো:বোরহান উদ্দিন, মো:এহসানুর রহমান,মো:বেলাল আহমদ,মো:সুমন মিয়া,মোছা: ঝর্ণা বেগম,মো: সেবুল আহমদ, আব্দুর রাজ্জাক রনি ও ফজল আহমেদ।ত্রাণসামগ্রী বিতরণ নিয়ে সারা দেশে যখন ফটোসেশানের রাজনীতি চলছে,সেখানে ব্যতিক্রম নিউ ন্যাশন ক্লাব।গ্রহিতার কোনো প্রকার ছবি না তুলে প্রতিটি ঘরে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।
প্যাকেজিং থেকে বিতরণ পর্যন্ত উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন,নিউ ন্যাশন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ কর্নেল,সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া,সাধরণ সম্পাদক আবুল ফয়েজ খান কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শিবলু।সহসাধারণ সম্পাদক ফাহিম আহমদ শাহ্,শাহজাহান সাদী,সাহান উদ্দিন , এছাড়াও উপস্থিত ছিলেন সাবুল আহমদ শাহ্, শিপু মিয়া,সিরাজ উদ্দিন রুবেল,এহসানুল করিম রাহি,ইবরাহীম খলিল রাহেল,নাসিম উদ্দিন, ফাহিম,নাঈম,সাব্বির,ফাহাদ,সাকিব।
২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই খেলাধুলা, চরিত্রগঠন,মাদক বিরোধী কর্মকান্ড,কেরাত প্রতিযোগিতা,ইফতার মাহফিল, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নিউ ন্যাশন ক্লাব।