কমলগঞ্জে নিহত এক বৃদ্ধের করোনা পজেটিভ, পরিবার সদস্যদের নমুনা সংগ্রহ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মে ৩, ২০২০

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানের ফাঁড়ি সুনছড়া চা বাগানে আকস্মিকভাবে মাটিতে পড়ে নিহত এক বৃদ্ধের করোনা পজেটিভ পাওয়া গেছে। মৃত্যু পরবর্তীতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ এসেছে। সোমবার রাত সাড়ে ৯টায় বৃদ্ধের মৃত্যু হয়। ফলে শনিবার রাত ১১টা থেকে সুনছড়া চা বাগানে নিহত বৃদ্ধ চৈতু কর্মকারের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে সুনছড়া চা বাগানে গিয়ে নিহত বৃদ্ধ চৈতু কর্মকার (৬০) বাড়ি লকডাউন করা হয়। একই সাথে সুনছড়া চা বাগানের শ্রমিকদের সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ পরিবারের দুই ছেলে ও ছেলের বউয়ের নুমনা সংগ্রহ করা হয়েছে।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, সুনছড়া চা বাগানের নিহত বৃদ্ধের পরিবার সদস্যদের নুমনা সংগ্রহ করা হয়েছে। ঐ বৃদ্ধ লোক নিহত হওয়ার পর শেষ কৃত্য অনুষ্ঠান পর্যন্ত কারা এর সংস্পর্শে এসেছিলেন তা খোঁজ করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা, নরায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরত সবার খোঁজ করে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

আলীনগর বস্তি থেকে জানতে পেরেছেন এখানে নারায়ণগঞ্জ ফেরৎ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদের ব্যাপারেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930