সোনালী ব্যাংক ভানুগাছ শাখা সাময়িক লকডাউন, বেতন ভাতা নিয়ে শঙ্কা!

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ৩, ২০২০

 সোনালী ব্যাংক ভানুগাছ শাখা সাময়িক লকডাউন, বেতন ভাতা নিয়ে শঙ্কা!

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম করোনাভাইরাসে দুইজন সনাক্ত হওয়ায় মৌলভীবাজার সোনালী ব্যাংক আঞ্চলিক শাখা ভানুগাছকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে।

 

শুক্রবারের ফলাফলে আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংক ভানুগাছ শাখার একজন কর্মকর্তা (ক্যাশ) ও একজন নিরাপত্তাকর্মী আনসার সদস্য। ফলে উপজেলা একমাত্র ট্রেজারী ব্যাংক শাখা থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুবিধাভোগীদের ভাতা প্রাপ্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

মৌলভীবাজার সিভিল সার্জনের মাধ্যমে জানা যায়, সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তা এক ক্যাশিয়ার ও নিরাপত্তাকর্মী একজন আনসার সদস্যের করোনা পজেটিভ যায়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক আক্রান্ত দুইজনের বাসা লকডাউন করে আক্রান্ত দুইজনকে পৃথক কক্ষে আইসোলেশনে রাখেন।

 

ভানুগাছ বাজারের সোনালী ব্যাংক এলাকার সড়কটি লকডাউন করে রাখা হয়। সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের বরাত দিয়ে মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয় পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত সোনালী ব্যাংক ভানুগাছ শাখা সাময়িক লকডাউন ঘোষণা করেছে।

 

সোনালী ব্যাংক ভানুগাছ শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম মাসুম সাময়িক লকডাউয়ের কথা স্বীকার করে বলেন, এ শাখাটি কমলগঞ্জ উপজেলা সদরের ট্রেজারী শাখা ছিল। সরকারি সকল লেনদেন, বেতন ভাতা, মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীদের ভাতা এ শাখা থেকে প্রদান করা হত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930