১০ মে থেকে শপিংমল খোলা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ৪, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বেশ কয়েকটি শর্ত মেনে আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার।

 

ওই দিন থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের শপিংমলগুলো খোলা রাখা যাবে জানিয়ে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের আজ সোমবার নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগের আদেশে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার কথা বলা হলেও সেটা বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে।

 

সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলে জানান তিনি।

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31