সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ৪, ২০২০
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/জামালগঞ্জঃঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এ অভিযান চালিয়ে ২ মশলা মিল ব্যবসায়ী ও ৭ মুদি দোকানি সহ ৯ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক বলেন, কাঠের গুড়ার সাথে হলুদ,মরিচ ও ধনিয়ার কৃত্রিম কালার মিশিয়ে ভাঙানো ও বিক্রি করার অভিযোগে মা মশলা মিলের স্বত্বাধিকারী আঃ জলিল ও রঞ্জিত রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারার, ৪৩ ধারায় ৩৫ হাজার টাকা, মুদিমাল ব্যাবসায়ী হালদার ষ্টোর ৩৮,৪০ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা, লোকনাথ ষ্টোর ৫১ ধারায় ৫ হাজার টাকা, নয়ন ষ্টোর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা, খুকুমণি ষ্টোর ৩৮ ও ৪০ ধারায় ৫ হাজার টাকা, তৈয়ব আলী ষ্টোর ৩৮ ধারায় ৩ হাজার টাকা, বন্ধন ষ্টোর ৪০ ধারায় ২ হাজার সহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।