জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা

প্রকাশিত: 9:56 PM, May 4, 2020

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারী সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আবারো উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয়রা জানান, গ্রামের শামসুদ্দিন পক্ষের আইনুদ্দিনের কাছে পাওনা টাকা চাওয়ায় লেবাস মিয়া পক্ষের অসহায় নারী হোসনা বেগমকে মারপিট করা হয়। শামসুদ্দিন পক্ষ প্রভাবশালী হওয়ায় প্রায় আধা কিলোমিটার দুরে গ্রামের অন্য প্রান্তে গিয়ে দরিদ্র লেবাস মিয়ার লোকজনের বাড়িতে গিয়ে হামলা করেছেন।

 

এ ব্যাপারে লেবাস মিয়া পক্ষের আহত নারী হোসনা বেগম বলেন, আইনুদ্দিনের কাছে আমার পাওনা টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়িতে এসে মারপিট করেছে। তবে এ ঘটনায় শামসুদ্দিন কোন মন্তব্য না করলেও শালিসি ব্যক্তি সাতাব উদ্দিন বলেন, বিষয়টি আপোষে নিস্পত্তির চেষ্টা চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30