জুড়ীতে একটি কলে বাজার যাচ্ছে ঘরে

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মে ৫, ২০২০

জুড়ীতে একটি কলে বাজার যাচ্ছে ঘরে

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে কল পেয়ে ঘরে ঘরে বাজার পৌঁছে দেওয়া হচ্ছে। জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণরোধে মানুষকে ঘরে থাকতে উদ্ভুদ্ধ করার লক্ষ্যে “একটি কলে বাজার যাবে ঘরে, ফোনত মাতি ঘরত থাকি” এই স্লোগানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন জেলার প্রতিটি উপজেলায় ফোনে নিত্য প্রয়োজনীয় বাজার কার্যক্রম ‘কল রব’ এর কার্যক্রম শুরু করেন।

 

এরই ধারাবাহিকতায় জুড়ীতে শুরু হয়েছে এ কার্যক্রম। হটলাইনে কল দিয়ে বাজারের তালিকা দিলেই পৌঁছে দেওয়া হচ্ছে বাজার। উপজেলার সমন্বয়ক স্বেচ্ছাসেবী দল গঠন করে মানুষের ঘরে ঘরে বাজার পৌঁছে দিচ্ছেন। এ কার্যক্রম মানুষের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।

 

এ কার্যক্রমের সেবা গ্রহিতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শহিদুল আমিন বলেন, রবিবার সকাল ১১টার দিকে ‘কল রবে’ ফোন দিয়ে আমাদের বাজারের তালিকা দেই। কিছুক্ষণ পরে তাঁরা বাজার নিয়ে হাজির হোন। এ কার্যক্রমটা অনেক ভালো।

 

উপজেলা সমন্বয়ক তাজুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবার ঘরে থাকা খুবই জরুরি। সবাই যাতে ঘরে বসেই নিত্য প্রয়োজনীয় বাজার পেতে পারেন এজন্য আমরা সেবা দিয়ে যাচ্ছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930