ওসমানীনগরে লকডাউনে যুবদল নেতার ইফতার পার্টি: মুচলেকায় রক্ষা

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ৬, ২০২০

 

এফ জুম্মান ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে করোনা সংকটে লকডাউন অমান্য করে ইফতার মাহফিলের আয়োজন করায় অবশেষে মুচলেকা দিয়ে রক্ষা পেলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। গত সোমবার দুপুর ২টার দিকে তিনি ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের অফিসে গিয়ে লিখিত ভাবে মুচলেকা প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, প্রথম বারের মত তাকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে। উল্যেখ্য:গত শনিবার(২ মে) উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর গ্রামের তাজুল ইসলাম লগডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে ইফতার পার্টি করেন তার নিজ বাড়িতে।

 

এই দিন রাতেই ইফতার পার্টিতে অংশ নেয়া যুক্তরাজ্য যুবদল নেতা প্রবাসী হারুন চৌধুরী তাজুল ইসলামের বাড়ির ইফতার পার্টির ছবি আপলোড করে পোস্ট দেন। এর পর পরই গত সোমবার যুবদল নেতা তাজুল ইসলাম ইউএনও অফিসে গিয়ে মোচলেকা প্রদান করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031