সিলেট থেকে ব্রিটেনে ১৪৪ নাগরিককে নিয়ে গেল সর্বশেষ ফ্লাইট

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মে ৭, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে থাকা যুক্তরাজ্যের ১৪৪ নাগরিককে নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট। ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাস এই ফ্লাইটের ব্যবস্থা করে। করোনাভাইরাসের কারণে সিলেটে আটকে পড়া নাগরিকদের জন্য এটিই যুক্তরাজ্যের শেষ ফ্লাইট বলে জানা গেছে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকায় গেছে। ফ্লাইটে যাত্রী ছিলেন ১৪৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

সূত্র জানায়, এসব যাত্রীদের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে একটি ফ্লাইট আরো কিছু যাত্রীসহ উড়াল দিয়েছে যুক্তরাজ্যের উদ্দেশ্যে।

জানা গেছে, যুক্তরাজ্য প্রথমবারের মতো গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফিরিয়ে নেয়। এরপর ২৩ এপ্রিল ১৭৭ নাগরিককে,  ২৫ এপ্রিল ১৭১ জনকে, ২৬ এপ্রিল ১৬৮ জনকে, ২৯ এপ্রিল ২১০ জনকে, ১ মে ২১৫ জনকে, গত ৩ মে ২১৩ জনকে এবং ৫ মে ২৩৬ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরায় যুক্তরাজ্য।   সিলেট থেকে ওই ৭ ফ্লাইটে যান ৯৫৯ জন যুক্তরাজ্য নাগরিক।

গত সোমবার ফেসবুকে এক ভিডিওবার্তায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার জানান, বৃহস্পতিবারের ফ্লাইটই হচ্ছে শেষ ফ্লাইট। এরপর আর কোনো বিশেষ ফ্লাইটের চিন্তা তাদের নেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031