৫দিনের ব্যবধানে করোনা নেগেটিভ হবিগঞ্জের ডিসি!

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ৮, ২০২০

৫দিনের ব্যবধানে করোনা নেগেটিভ হবিগঞ্জের ডিসি!

লন্ডন বাংলা ডেস্কঃঃ
মাত্র পাঁচ দিনের ব্যবধানে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসানের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ এসেছে। আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে, হবিগঞ্জের ডিসির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি।

 

এর আগে গত ৩ মে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্টে হবিগঞ্জের ডিসি করোনায় আক্রান্ত বলে জানানো হয়। সেদিনই পুনরায় পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হয়।

 

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল ডিসির দ্বিতীয় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হওযার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নমুনা আবারও পরীক্ষার জন্য পাঠানো হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে ডিসি কামরুল হাসান বলেন, ‘আমিও নেগেটিভ হওয়ার কথা শুনেছি। আরেকটি নমুনা পরীক্ষা করলেই অধিকতর নিশ্চিত হওয়া যাবে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জে ৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, ব্যাংকার মিলে রয়েছেন ৪৮ জন রয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031