ওসমানীনগরে দিনমজুর ও পথশিশুদের মাঝে রেনেসাঁর ইফতার বিতরণ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

 

 

ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই বাজারে(১৯ মাইল)রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় হতদরিদ্র দিনমজুরও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শুক্রবার বিকালে হতদরিদ্র দিনমজুরও অসহায় পথশিশুদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন, রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সেক্রেটারি হাবিবুর রহমান সেলিম, ইয়াহ্ইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদিকুজ্জামান শাওন, দ্যা গোল্ডেন ফিউচার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক সাইফুর রহমান বাপ্পা, রেনেসাঁ স্পোর্টস ক্লাবের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, রেনেসা ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন রাকিবুর রশিদ তুহিন, কলারাই বাজার ব্যবসায়ী মুরাদ আহমদ ও এহিয়া খানঁ। উপস্থিত ছিলেন, রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য রশিদ আহমেদ, তোফায়েল আহমেদ, রকিব, রিমন, উমায়ের প্রমুখ।রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সেক্রেটারি হাবিবুর রহমান সেলিম ও সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে  কার্যক্রমটি পরিচালনা করে দিনমজুরও পথশিশুদের  হাতে রান্না করা  ইফতার তুলে দেন।

রেনেসাঁ চ্যারিটি ফাউন্ডেশনের সেক্রেটারি হাবিবুর রহমান সেলিম   জানান, অসহায় এসব হতদরিদ্র দিনমজুরও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পযায়ক্রমে উপজেলার প্রতিটি হাট বাজারে হতদরিদ্র দিনমজুরও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করার পরিকল্পনা রয়েছে। দেশ বিদেশে অবস্থানকারী  যারা সহযোগিতা করেছেন তাদেরকে রেনেসাঁর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

 

 

সাদিকুজ্জামান শাওন, তুহিন, রশিদ,মুরাদ, মামুন জানান, আমরা এর আগেও প্রথম ধাপে ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫১০ টাকা সমমূল্যের উপহার পাঠিয়েছি অল্প কিছুদিনের মধ্যে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করবো। সবাইকে সংগঠনের জন্য দোয়ার অাহব্বান জনানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930