জুড়ীতে অযথা ঘুরাঘুরি করায় ছয় জনকে জরিমানা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ৯, ২০২০

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে লকডাউন অমান্য করে অযথা ঘুরাঘুরি করায় ছয় জনকে জরমিানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক।

 

অভিযানকালে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করায় উপজেলার পাতিলাসঙ্গন গ্রামের রাজু আহমেদ, বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের নজরুল ইসলাম, কলাজুরা গ্রামের শাহ আলম, দক্ষিণভাগ গ্রামের রুমান আহমেদ, হিনাইনগর গ্রামের ইকবাল আহমেদ ও কুলাউড়া উপজেলার গিয়াসনগর গ্রামের আব্দুল মালিক সহ প্রত্যেককে দুইশত টাকা করে বারো শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930