জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারি

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ১০, ২০২০

জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারি

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি বরাদ্দ থেকে কৃষকের সংখ্যা বেশি হওয়ায় কৃষকদের কাছ থেকে ধান কিনতে লটারি হয়েছে। ১০ মে রোববার জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

 

বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রব, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া প্রমূখ।

 

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ৫ হাজার ৬৫৯ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৮৬৩ জনের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ২ টন করে ধান ক্রয় করা হবে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031